অগ

অগ–বিণ. গতিশূন্য, নিশ্চল। বি.  ১. পর্বত; ২. বৃক্ষ;  ৩. (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য। [সং. ন+ √ গম্ + অ (র্তৃ)]।

অগ্নিদাহ

অগ্নিদাহ–বি. ১. অগ্নিকাণ্ড; ২. আগুনের তাপ।

অগ্নিদান

অগ্নিদান–বি. ১. আগুন ধরানো, আগুন লাগানো; ২. মৃতের মুখাগ্নি।

অগ্নিদাতা

অগ্নিদাতা–বি.  ১. আগুন লাগায় যে;  ২. যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।