অগ্নিদীপন

অগ্নিদীপন–বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি.  ১. অগ্নিদীপক পদার্থ;  ২. প্রজ্বলন।

অগণন

অগণন–বিণ. গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সং. ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।

অগ্নিদীপক

অগ্নিদীপক–বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।

অগড়-বগড়

অগড়-বগড়–বি. অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল। [দেশি]।