অগ্নিপ্রবেশ

অগ্নিপ্রবেশ–বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।

অগদ

অগদ–বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই। বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]।

অগত্যা

অগত্যা–অব্য.ক্রি-বিণ.  ১. অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম);  ২. বাধ্য হয়ে; ৩. কাজেকাজেই। [সং. ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]। সমার্থক শব্দঃ বাধ্য হয়ে শেষে উপায় না দেখে নিরুপায় হয়ে অন্য উপায় না থাকায় অনন্যোপায় হয়ে উপায়ন্তর না দেখে কাজেকাজেই

অগ্নিপরীক্ষা

অগ্নিপরীক্ষা–বি. ১. আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা);  ২. (আল.) অতি কঠিন পরীক্ষা।

অগ্নিপক্ব

অগ্নিপক্ব–বিণ.  ১. আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; ২. আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।

অগতি

অগতি–বিণ.  ১. গতিহীন/গতিশূন্য, স্হির, নিশ্চল; ২. নিরুপায়। বি.  ১. নিরুপায় ব্যক্তি (‘অগতির গতি তুমি’: কা.প্র.ঘো.); ২. মৃতের সত্কার বা প্রেতকার্য না হওয়া। [সং. ন+গতি]।

অগ্নিদেব

অগ্নিদেব–বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।