অগম্য

অগম্য–বিণ.  ১. দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে); ২. অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; ৩. দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); ৪. নাগালের বাইরে (মনের অগম্য)। [সং. ন+গম্য]।

অগ্নিবর্ধক

অগ্নিবর্ধক–বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।

অগম

অগম–বিণ.  ১. গতিহীন; ২. অগাধ, অথই (অগম জল); ৩. অগম্য, দুর্গম, যাওয়া যায় না এমন (‘মানসলোকের অগম পারে’; রবীন্দ্র)। বি. ১. বৃক্ষ, গাছ; ২. পর্বত। [সং. ন+ √ গম্ +অ]।

অগ্নিবর্ণ

অগ্নিবর্ণ–বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।

অগন্তব্য

অগন্তব্য–বিন. যাওয়ার অযোগ্য, অগম্য যেখানে যাওয়া যায় না; যেখানে যাওয়া উচিত্ নয়। [সং. ন + গন্তব্য]।

অগণতি

অগণতি–বিণ. অগণিত, অসংখ্য, যা গণনার অতীত অর্থাত্ যা গুণে শেষ করা যায় না। [সং. ন+গণিত]।