অগ্নিমন্ত্র

অগ্নিমন্ত্র–বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।

অগম্যাগামী

অগম্যাগামী–বি. বিণ. অগম্যা নারীর সঙ্গে সংগমকারী।

অগ্নিবাণ

অগ্নিবাণ–বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।

অগম্যা

অগম্যা–বিণ. যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ। [সং. ন+গম্যা]।

অগভীর

অগভীর–বিণ.  ১. গভীর নয় এমন; ২. অল্প গভীর; ৩. (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)। [সং. ন+গভীর]। অগভীর জলে শফরী ফরফরায়তে–অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে।

অগ্নিবর্ষণ

অগ্নিবর্ষণ–বি. ১. (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; ২. আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।