অগ্নিমূল্য

অগ্নিমূল্য–বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।

অগস্ত্যযাত্রা

অগস্ত্যযাত্রা–বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান।

অগস্ত্য

অগস্ত্য–বি. ১. স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; ২. (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus. [সং. অগ+√ স্তৈ+অ]।

অগ্নিমূর্তি

অগ্নিমূর্তি–বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।

অগস্ট

অগস্ট–বি. ইংরেজি বত্সরের অষ্টম মাস। [ইং. August]।

অগস্তি

অগস্তি–অগস্ত্য-এর বানানভেদ।  

অগ্নিমান্দ্য

অগ্নিমান্দ্য–বি.  ১. পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; ২. অজীর্ণ রোগ।

অগ্নিময়

অগ্নিময়–বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।

অগরু

অগরু, (প্রা. কাব্যে) অগর–অগুরু-র রুপভেদ।