অগ্র
অগ্র–বি. ১. উর্ধবদেশ, শিখর (‘গৃহাগ্রে উড়িছে ধ্বজা’: মধু]; ২. আগা, ডগা, apex (বি.প.); ৩. প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); ৪. সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); ৫. উপরিভাগ (দধির অগ্র); ৬. অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. ১. প্রথম (অগ্রভাগ); ২. প্রধান (অগ্রমহিষী); ৩. সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]।
অগ্নিশুদ্ধ
অগ্নিশুদ্ধ–বিণ. ১. আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; ২. কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।