অগ্নিসহ

অগ্নিসহ–বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.

অগ্রগামী

অগ্রগামী–বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে।

অগ্রগতি

অগ্রগতি–বি.  ১. সম্মুখগমন;  ২. বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; ৩. (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি, progressive motion progression. (বি.প.)।

অগ্নিসখ

অগ্নিসখ–বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।