অগ্নিহোত্রী

অগ্নিহোত্রী–বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।

অগ্রজ্ঞান

অগ্রজ্ঞান–বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation.

অগ্রজন্মা

অগ্রজন্মা–বি.  ১. ব্রাহ্মণ;  ২. জ্যেষ্ঠ ভ্রাতা।

অগ্নিসাত্

অগ্নিসাত্–বিণ.  ১. আগুনে নিক্ষিপ্ত; ২. সম্পূর্ণ দগ্ধ।

অগ্রজ

অগ্রজ–বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা।