অগ্রদূত

অগ্রদূত–বি.  ১. সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার;  ২. প্রথম সংবাদবাহক;  ৩. পথপ্রদর্শক।

অগ্রদ্বীপ

অগ্রদ্বীপ–বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ।

অগ্ন্যাশয়

অগ্ন্যাশয়–বি. পাচন গ্রন্হি, যা থেকে হজমের সহায়ক রস নিঃসৃত হয়, pancreas (বি.প.)। [সং. অগ্নি+আশয়]।

অগ্রদানী

অগ্রদানী–বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ।

অগ্ন্যাধান

অগ্ন্যাধান–বি. হোমাগ্নি স্হাপন, হোমের জন্য আগুন সাজানো। [সং. অগ্নি+আধান]।

অগ্ন্যাস্ত্র

অগ্ন্যাস্ত্র–বি. (পৌরাণিক যুগের শতঘ্নী প্রভৃতি এবং আধুনিক যুদ্ধের বন্দুক কামান প্রভৃতি) অগ্নি উদ্গিরণকারী অস্ত্র; আগ্নেয়াস্ত্র। [সং. অগ্নি+অস্ত্র]।

অগ্রদত্ত

অগ্রদত্ত–বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)।

অগ্রণী

অগ্রণী–বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)।  বি.  ১. নেতা;  ২. প্রবর্তক, pioneer.