অগ্রবর্তী

অগ্রবর্তী–বিণ.  ১. সম্মুখস্হ, সামনের;  ২. আগের।

অগ্রপশ্চাত্

অগ্রপশ্চাত্–ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)।

অগ্ন্যুত্সব

অগ্ন্যুত্সব–বি.  ১. অগ্নিক্রীড়া;  ২. দোলের চাঁচর, bonfire. [সং. অগ্নি+উত্সব]।

অগ্রনায়ক

অগ্রনায়ক–বি. বিণ.  ১. নায়ক, অধিনায়ক, দলনেতা;  ২. অগ্রদূত;  ৩. অগ্রণী।

অগ্ন্যুদ্‌গম

অগ্ন্যুদ্‌গম–বি.  ১. আগ্নেয়গিরি থেকে আগুন বার হওয়া, আগ্নেয় পর্বত থেকে অগ্নিময় পদার্থ বার হওয়া; ২. আগুন বার হওয়া। [সং. অগ্নি+উদ্গম, উদ্গার]।

অগ্ন্যুত্পাত

অগ্ন্যুত্পাত–বি.  ১. আগ্নেয়গিরি থেকে অগ্নিনিঃসরণ;  ২. আকাশ থেকে অগ্নিবৃষ্টি, উল্কাপাত বা বজ্রপাত; ৩. আগুনের ধ্বংসলীলা। [সং. অগ্নি+উত্পাত্‌]।