অঙ্গবিকৃতি

অঙ্গবিকৃতি–বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy.

অগ্রসর

অগ্রসর–বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান।

অগ্রমাস

অগ্রমাস–বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ (‘পিলে অগ্রমাসে মলো’: ব. চ.)।

অঙ্গপ্রায়শ্চিত্ত

অঙ্গপ্রায়শ্চিত্ত–বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন।

অঙ্গন্যাস

অঙ্গন্যাস–বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ।

অগ্রমহিষী

অগ্রমহিষী–বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]।

অগ্রভাগ

অগ্রভাগ–বি.  ১. প্রথম ভাগ বা অংশ (‘ অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা’: ভা. চ.);  ২. ভগা, চূড়া;  ৩. প্রান্ত (নাকের অগ্রভাগ)।