অগ্রহণীয়

অগ্রহণীয়–বিণ. গ্রহণের অযোগ্য, যা নেওয়ার মতো নয় (অগ্রহণীয় দান)।

অগ্রহণ

অগ্রহণ–বি. না নেওয়া, গ্রহণের অভাব। [সং. ন+গ্রহণ]।

অঙ্গভঙ্গ

অঙ্গভঙ্গ–বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা।

অঙ্গবিহীন

অঙ্গবিহীন–বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী।

অগ্রস্হ

অগ্রস্হ–বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)।

অঙ্গবিক্ষেপ

অঙ্গবিক্ষেপ–বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন।