অ অগ্রিম অগ্রিম–বিণ. ১. প্রথম, জ্যেষ্ঠ; ২. প্রধান, শ্রেষ্ঠ; ৩. আগাম, অগ্রে দেয় বা দেওয়ার। [সং. অগ্র+ইম]। অগ্রিম চুক্ত–আগাম চুক্তি, forward contract.
অ অগ্রহায়ণ অগ্রহায়ণ–বি. বাংলা বত্সরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বত্সরের প্রথম মাসরূপে গণ্য হত)। [সং. অগ্র+হায়ন (বত্সর)]।
অ অগ্রিমক অগ্রিমক–বি. কার্যারম্ভের পূর্বেই মূল্যের বা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়, আগাম, বায়না, advance (স.প.)।
অ অগ্রাহ্য অগ্রাহ্য–বিণ. ১. মেনে নেওয়া যায় না এমন, অগ্রহণী. (এ যুক্তি অগ্রাহ্য); ২. অবজ্ঞেয়; ৩. বাতিল, নামঞ্জুর (আবেদন অগ্রাহ্য হওয়া)। [সং. ন (অ)+গ্রাহ্য]। অগ্রাহ্য করা–ক্রি. বি. অবজ্ঞা করা; বাতিল করা; নামঞ্জুর করা।