অঘ্রাত

অঘ্রাত–বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন, অনাঘ্রাত। [সং. ন+ঘ্রাত]।

অঘোষবর্ণ

অঘোষবর্ণ–বি. মৃদু ধ্বনিযুক্ত বর্ণ (বাংলা বর্ণমালায় প্রতি বর্গের প্রথম দুই বর্ণ, অর্থাত্ ক খ চ ছ ট ঠ ইত্যাদি)। [সং. ন+ঘোষ]।

অঘোষ

অঘোষ–বিণ.  ১. ঘোষহীন, শব্দহীন;  ২. (ব্যাক.) লঘুধ্বনিযুক্ত, অনুদাত্ত, unvoiced.

অঘোরপন্হী

অঘোরপন্হী–বি. বীভত্স আচারে অভ্যস্ত শৈব সম্প্রদায়বিশেষ।

অঙ্গারক

অঙ্গারক–বি. রাসায়নিক উপাদানবিশেষ, carbon. অঙ্গারক রসায়ন–জৈব রসায়ন, organic chemistry (বি. প.)।

অঘোর

অঘোর১–বিণ. অভীষণ, শান্ত। বি. শিব (অঘোরমন্ত্র)। [সং. ন+ঘোর]। অঘোর২–বিণ.  ১. অতি ঘোর, ভীষণ, প্রচণ্ড, অত্যধিক (‘অঘোর বাদল’: ধ. ম.);  ২. বেহুঁশ, অচেতন, সংজ্ঞাহীন (‘পড়ে আছে হইয়ে অঘোর’; দে. সে.)। [বাং. অ (অতি বা সম্যক অর্থে) + সং. ঘোর]।