অঙ্ক
অঙ্ক–বি. ১. চিহ্ন; রেখা; ২. কলঙ্ক; ৩. (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা; ৪. পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); ৫. ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); ৬. নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; ৭. (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; ৮. (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা–ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা।