অঙ্কুরোদয়

অঙ্কুরোদয়–বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ।

অঙ্ঘ্রিপ

অঙ্ঘ্রিপ–বি. যে পা অর্থাত্ শিকড়ের সাহায্যে পান করে; বৃক্ষ, গাছ।

অঙ্কুরিত

অঙ্কুরিত–বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত।

অঙ্ঘ্রি

অঙ্ঘ্রি–বি.  ১. চরণ, পদ, পা (‘কমলাঙ্ঘ্রিতল’: কাশী.);  ২. শিকড়;  ৩. এক-চতুর্থাংশ, সিকিভাগ। [সং. √ অঙ্ঘ্+রি]।

অঙ্কুর

অঙ্কুর–বি.  ১. বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল;  ২. উন্মেষ. সঞ্চার (‘ভাবের অঙ্কুর’: জ্ঞান.);  ৩. উদ্ভিন্ন বা নবোদিত বস্তু;  ৪. আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ);  ৫. আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]।

অঙ্গুষ্ঠানা

অঙ্গুষ্ঠানা–বি.  ১. অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ;  ২. চামটি;  ৩. মেজরাপ। [ফা. অঙ্গুস্তানা-তু সং. অঙ্গুষ্ঠত্রাণ]।

অঙ্কুট

অঙ্কুট–বি. চাবি; যা দিয়ে তালা ইত্যাদি খোলা যায় (‘সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গের দ্বার খুলিত না তবু’: সু. দ.)। [সং. অন্ক্+উট]।

অঙ্কীয়

অঙ্কীয়–বিণ. অঙ্ক বা কোলসংক্রান্ত; (উদ্ভি. প্রাণি.) অঙ্ক সংক্রান্ত; ventral (বি. প.)। [সং. √অঙ্ক্+ঈ.]।

অঙ্গুষ্ঠ

অঙ্গুষ্ঠ–বি. বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙুল। [সং. অঙ্গু+√স্থ+অ]।