অঙ্গ
অঙ্গ–বি. ১. অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; ২. আকৃতি, মূর্তি (‘একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে’; রবীন্দ্র); ৩. অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); ৪. উপকরণ (পূজার অঙ্গ); ৫. (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); ৬. ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]।