অচলায়তন

অচলায়তন–বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান।

অঙ্গত্র

অঙ্গত্র–বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া।

অচলা

অচলা–বিণ. অচল-এর স্ত্রীলিঙ্গ। অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী।

অচল

অচল–বিণ.  ১. গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ);  ২. অটল;  ৩. অপ্রচলিত. অব্যবহার্য;  ৪. বাতিল (অচল প্রথা);  ৫. জাল, মেকি (অচল টাকা);  ৬. নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার);  ৭. যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা);  ৮. পতিত (সমাজে অচল);  ৯. অকেজো (অচল ঘড়ি);  ১০. নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]।

অঙ্গজ

অঙ্গজ–বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান।