অচিহ্নিত

অচিহ্নিত–বিণ. চিহ্ন বা দাগ দেওয়া হয়নি এমন, চিহ্নযুক্ত নয় এমন। [সং. ন+চিহ্নিত]।

অচূর্ণ

অচূর্ণ–বিণ.  ১. চূর্ণ বা গুঁড়ো করা নয় বা হয়নি এমন;  ২. আস্ত, গোটা;  ৩. নষ্ট বা ধ্বংস হয়নি এমন। [সং. ন+চূর্ণ, চূর্ণিত]।

অচিন

অচিন–অচেনা-র গ্রামরূপ।

অচিরে

অচিরে–ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে।

অচিকির্ষা

অচিকির্ষা–বি.  ১. করবার অনিচ্ছা;  ২. আলস্য। [সং. ন+চিকির্ষা]।

অচিকিত্সনীয়

অচিকিত্সনীয়–বিণ. যার চিকিত্সা সম্ভব নয়, দুরারোগ্য; যে রোগের চিকিত্সা নেই।

অচিরাত্

অচিরাত্–অব্য ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে।