অচেতনতা

অচেতনতা–বি. সংজ্ঞাহীন অবস্হা; সচেতনতার অভাব।

অচিন্তিত

অচিন্তিত–বিণ. ভাবা বা অনুমান করা হয়নি এমন; আগে ভাবা হয়নি এমন। [সং. ন+চিন্তিত, চিন্তিতপূর্ব]।

অচেতন

অচেতন–বিণ.  ১. চেতনা বা সংজ্ঞা নেই এমন; অজ্ঞান (অচেতন দেহখানি, অচৈতন্য অবস্হা);  ২. প্রাণহীন, জড় (অচেতন পদার্থ);  ৩. ভালো-মন্দ বোধহীন (এমন অচেতন লোকের উপর দায়িত্ব দেওয়া নিরাপদ নয়)। [সং. ন+চেতন, চৈতন্য]।

অচেত

অচেত–বিণ.  ১. অজ্ঞান;  ২. বিবেকহীন;  ৩. তত্ত্বজ্ঞানহীন (‘যে জন অচেতচিত্ত’: ভা. চ.)। [সং. ন+চিত্+অস্ = অচেতঃ]।

অচিন্তনীয়

অচিন্তনীয়–বিণ. চিন্তা করা যায় না বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত, চিন্তা করেও যা বোঝা যায় না। [সং. ন+চিন্তনীয়, চিন্তা]।