অচ্ছ

অচ্ছ–বিণ.  ১. দৃষ্টি রোধ করে না এমন;  ২. নির্মল, পরিষ্কার, স্বচ্ছ (সু+অচ্ছ); স্ফটিকের মতো স্বচ্ছ। বি. স্ফটিক। [সং. √ ছো (ছেদন করা অর্থে) + অ, দৃষ্টিকে যা ছেদন করে না, এই অর্থে ছো ধাতু]।

অচিরকালে

অচিরকালে–ক্রি-বিণ. শীঘ্র, ত্বরায়, অবিলম্বে।

অচেষ্টিত

অচেষ্টিত–বিণ. যার জন্য চেষ্টা করা হয়নি এমন; খোঁজা বা পরীক্ষা করা হয়নি এমন।

অচেষ্টা

অচেষ্টা–বি. চেষ্টার অভাব, চেষ্টাহীনতা।

অচেষ্ট

অচেষ্ট-বিণ.  ১. চেষ্টাহীন, নিরূদ্যম;  ২. অসাড় (‘ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া’: চৈ. ভা.)। [সং. ন+চেষ্টা]।

অচেনা

অচেনা–বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু (‘অচেনাকে ভয় কী আমার ওরে’: রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা > চিন]।

অচির

অচির–বিণ. অল্পকাল স্হায়ী, ক্ষণস্হায়ী (অচির জীবন)। [সং. ন+চির২]।

অচিরকারী

অচিরকারী–বিণ. ক্ষিপ্রকারী, যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে, যে দেরি করে না।