অচ্ছুত

অচ্ছুত–অচ্ছুত্‌-এর বানানভেদ।

অজয়

অজয়–বি.  ১. জয়ের অভাব, পরাজয়;  ২. পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। 

অজয়া

অজয়া–বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং।

অচ্ছিন্নত্বক

অচ্ছিন্নত্বক–বি. খত্না হয়নি বা লিঙ্গমুণ্ডের ত্বক ছেদন-সংস্কার অর্থাত্ সুন্নত হয়নি এমন, মুসলমানি হয়নি এমন।

অচ্ছিন্ন

অচ্ছিন্ন–বিণ. ছিন্ন নয় বা খণ্ডিত নয় এমন; অবিভক্ত। [সং. ন+চ্ছিন্ন]।

অচ্ছিদ্র

অচ্ছিদ্র–বিণ.  ১. ছিদ্র নেই এমন;  ২. ত্রুটিহীন। [সং. ন+ছিদ্র]।

অচ্ছদ

অচ্ছদ–বিণ.  ১. ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন);  ২. পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]।

অচিরক্রিয়

অচিরক্রিয়–বিণ. যে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘসূত্র নয় এমন।