অজ্ঞাবাদী

অজ্ঞাবাদী–বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি।

অচ্ছোদ

অচ্ছোদ–বিণ. স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাত্ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন (‘অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন’: রবীন্দ্র)। বি. হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। [সং. অচ্ছ+উদ]।

অচ্ছেদ্য

অচ্ছেদ্য–বিণ.  ১. ছেদন করা বা কাটা যায় না এমন;  ২. পৃথক করা যায় না এমন (অচ্ছেদ্য বন্ধন, অচ্ছেদ্য অংশ)। [সং. ন+চ্ছেদ্য]।

অজ্ঞানবাদ

অজ্ঞানবাদ–(পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism.

অচ্ছেদনীয়

অচ্ছেদনীয়–বিণ. ছেদন করা বা কাটা যায় না বা উচিত নয় এমন। [সং. ন+ছেদনীয়]।

অচ্ছুত্জাতি

অচ্ছুত্জাতি–ভারতীয় হিন্দুদের অস্পৃশ্য সম্প্রদায়, হরিজন সম্প্রদায় [গান্ধী]।

অজ্ঞানতিমির

অজ্ঞানতিমির–বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর।

অজ্ঞানকৃত

অজ্ঞানকৃত–বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন।

অচ্ছুত্

অচ্ছুত্–বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি। [(১) সং. অশুদ্ধ > অশুধ > অচ্ছুত > (অচ্ছুত্); (২) সং. অশুচ > (অচ্ছুত্); (৩) সং. ন+√ছুপ্‌ (=স্পর্শ করা) > ছুত্]।