অ অছি অছি–বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]।
অ অচ্যুত অচ্যুত–বিণ. ১. চ্যুত বা স্খলিত হয়নি এমন, ভ্রষ্ট হয়নি এমন; ২. অক্ষয়, অব্যয়, অবিনাশী, লয় বা ক্ষয় নেই এমন; ৩. স্হির। বি. ১. কৃষ্ণ; ২. বিষ্ণু। [সং. ন+চ্যুত]।
অ অজ্ঞানে অজ্ঞানে–বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে (‘অজ্ঞানে কর হে ক্ষমা’)। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে।