অজ
অজ১–বিণ. ১. যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; ২. কারও গর্ভে যার জন্ম হয় না। বি. ১. ঈশ্বর; ২. ব্রহ্মা; ৩. বিষ্ণু; ৪. শিব; ৫. রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; ৬. কামদেব, মদন; ৭. দক্ষ; ৮. জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজ২–বি. ১. ছাগল; ২. মেষ, ভেড়া; ৩. (জ্যোতি.) মেষ রাশি। [সং. √অজ্+অ]। অজ৩–বিণ. ১. (মন্দার্থে) নিতান্ত, খাঁটি, একেবারে (অজ পাড়াগাঁ, অজ মূর্খ); ২. গোটা, সমস্ত (অজ পুকুরটা)। [দেশি]।