অজন্মা

অজন্মা–বি. শস্য ফসল ইত্যাদির জন্ম না হওয়া, ফসলের অভাব; দুর্ভিক্ষ। বিণ. ১. জন্মহীন;  ২. জারজ, অবৈধ জন্ম এমন। [সং. ন+জন্মন্]।

অঞ্জন

অঞ্জন–বি.  ১. চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়;  ২. মালিন্য, কালিমা;  ৩. (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন);  ৪. আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]।

অজন্তা

অজন্তা–বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত।

অঞ্চিত

অঞ্চিত–বিণ.  ১. পূজিত, যাকে পূজা করা হয়েছে (‘বিরিঞ্চি-অঞ্চিত পদ’: মধু.);  ২. উত্থিত;  ৩. রোমাঞ্চিত;  ৪. ভূষিত;  ৫. গ্রথিত;  ৬. কুঞ্চিত বা বাঁকা (‘অধরের অঞ্চিত কার্মুকে’: সু. দ.)। [সং. √ অঞ্চ্+ত]।

অজন্ত

অজন্ত–বিণ. (ব্যাক.) স্বরান্ত, যে শব্দের শেষে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকে। [সং. অচ্ (=স্বরবর্ণ)+অন্ত]।

অজচ্ছল

অজচ্ছল–বিণ. অঢেল, প্রচুর, দেদার। [সং. অজস্র > অজস্সর > অজস্সল]।

অঞ্চল

অঞ্চল–বি.  ১. শাড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল (‘করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল’: রবীন্দ্র);  ২. প্রান্তভাগ (‘নয়নক অঞ্চল’: ভা. চ.);  ৩. কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]।