অঞ্জাম

অঞ্জাম–বি.  ১. আয়োজন, উদযোগ;  ২. সমাপ্তি। [ফা. অন্জাম]।

অজমীঢ়

অজমীঢ়–বি.  ১. যুধিষ্ঠির;  ২. চন্দ্রবংশীয় রাজা হস্তীর পুত্র। [সং. অজম্+√ঈহ্+ত]।

অজমীড়

অজমীড়–বি. ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্হানের অন্তর্গত স্হানবিশেষ। [সং. অজ+মিহ্+ত]।

অঞ্জলিপুট

অঞ্জলিপুট–বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর।

অজবীথি

অজবীথি–বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ১+বীথি]।

অঞ্জলি

অঞ্জলি–বি.  ১. যুক্তকর, আঁজল আঁজলা;  ২. (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি;  ৩. পূজা; ভজনা (‘দেবগণ যারে করেন অঞ্জলি’: ক. ক.);  ৪. আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]।

অজপা

অজপা–বি. (স্ত্রী.)  ১. যথাবিধি জপ না করে বিনা আয়াসে নিশ্বাসপ্রশ্বাস ক্রিয়ারূপে যা জপা যায়; ‘হং সঃ’ ইত্যাদি মন্ত্র (‘অজপা জপিয়া’: ভা. চ.);  ২. প্রাণবায়ু, জীবন (‘অজপা হতেছে শেষ’);  ৩. তান্ত্রিকদের দেবীবিশেষ। [সং. ন+√জপ্+অ +আ (স্ত্রী.)]।  

অঞ্জনা

অঞ্জনা–বি.  ১. হনুমানের মাতা; ২. অঞ্জন নামে পৌরাণিক হস্তীর স্ত্রী। [সং. অঞ্জন+আ (স্ত্রী.)]।