অ অজস্র অজস্র–বিণ. অসংখ্য, প্রচুর, দেদার (অজস্র উদাহরণ, অজস্র ফুল)। ক্রি-বিণ. সর্বদা, অবিরত, নিত্য। [সং. ন+√ জস্+র]।
অ অজ্ঞান অজ্ঞান–বিণ. ১. জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); ২. মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. ১. জ্ঞানের অভাব; ২. অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); ৩. মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]।