অট্টনাদ

অট্টনাদ–বি. অতি উচ্চ ধ্বনি বা কলরব।

অজাতকুজাত

অজাতকুজাত–বি. (অজাত্ কুজাত্ উচ্চারিত) নীচ জাতি, অনাচরণীয় জাতি বা বংশ।

অট্ট

অট্ট–বিণ. অতিশয়; উচ্চ (অট্টহাসি)। [সং. √ অট্ট+অ]।

অজাত

অজাত–বিণ.  ১. জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়);  ২. হীনজাতীয়, নীচজাতীয়; ৩. জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। বি. নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না। [সং. ন+জাত্‌]।

অটোগ্রাফ

অটোগ্রাফ–বি.  ১. নিজের হাতের লেখা, স্বহস্ত লেখা; ২. (রূঢি অর্থ) স্বাক্ষর, সই বা স্বাক্ষরিত হস্তলিপি। [ইং. autograph]।

অজাগলস্তন

অজাগলস্তন–বি. ছাগীর গলায় ছোট স্তনের মতো মাংসপিণ্ড। বিণ. অজাগলস্তনের মতো অপ্রয়োজনীয়; অন্যাবশক। [সং. অজা+গলস্তন]।

অটো

অটো–বি. তিন চাকার গাড়িবিশেষ। [ইং. auto]।

অটুট

অটুট–বিণ.  ১. যা টুটে না বা ছেঁড়ে না, মজবুত;  ২. অক্ষুণ্ণ (অটুট বিশ্বাস, অটুট স্বাস্হ্য, অটুট কর্মক্ষমতা);  ৩. আস্ত;  ৪. নিঁখুত। [সং. ন+বাং. টুট (সং.ক্রট)]।

অজহল্লিঙ্গ্

অজহল্লিঙ্গ্–বি. (ব্যাক.) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাত্ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের বিশেষণরূপে ব্যবহৃত হলেও সেটি ক্লীবলিঙ্গই থাকে)। [সং. ন+জহত্+লিঙ্গ]।