অ অজানত অজানত, অজানতে, অজান্তে–ক্রি-বিণ. অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। [বাং. অজানিত > অজানত]।
অ অজাতশত্রু অজাতশত্রু–বিণ. শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। বি. ১. মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; ২. যুধিষ্ঠির।