অ অজিহ্ব অজিহ্ব–বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]।
অ অজিতেন্দ্রিয় অজিতেন্দ্রিয়–বিণ. জিতেন্দ্রিয় নয় অর্থাত্ ইন্দ্রিয় স্ববশে নেই এমন; ইন্দ্রিয়কে জয় করতে পারেনি এমন; ইন্দ্রিয়াসক্ত। [সং. ন+জিতেন্দ্রিয়]।
অ অজিত অজিত–বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। বি. ১. বিষ্ণু; ২. শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]।