অতিদর্প–বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।
অতর্কিত–বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]।