অ অত্যুদ্ব্যক্তি অত্যুদ্ব্যক্তি [ atyud-byakti ] বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis. [সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]।
অ অতিবাহিত অতিবাহিত–বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)।
অ অতিবাড় অতিবাড়–বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা।