অ অতিমর্ত্য অতিমর্ত্য–বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন (‘অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়’: সু. দ.)।
অ অত্রি অত্রি [ atri ] বি. ১. সপ্তর্ষির অন্যতম ঋষি ব্রহ্মার নেত্র থেকে এঁর জন্ম; আবার এঁরই নেত্র থেকে চন্দ্রের উত্পত্তি বলে পুরাণে কথিত; ইনি দুর্বাসার পিতাবিশেষ; ২. ধর্মশাস্ত্রপ্রণেতা ঋষিবিশেষ। [সং. অদ্+ত্রি]।
অ অতিমন্দা অতিমন্দা–বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ।
অ অতিভক্তি অতিভক্তি–বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে।