অতিমানবিক

অতিমানবিক–বিণ.  ১. মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত;  ২. অলৌকিক।

অথর্ব

অথর্ব [ atharba ] (-র্বন্) বি. চতুর্থ বেদ। [সং. অথ+ঝ+বন্]। (বাং.) বিণ. নড়াচড়ার বা ওঠার শক্তি নেই যার; জরাগ্রস্ত; অকর্মণ্য।

অতিমানব

অতিমানব–বি. ১. মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman;  ২.  পরমজ্ঞানী পুরুষ।

অথবা

অথবা [ athabā ] অব্য.  ১. কিংবা, বা; ২. পক্ষান্তরে। [সং. অথ+বা]।

অতিমান

অতিমান–বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার।

অথচ

অথচ [ athaca ] অব্য. কিন্তু, তবুও, তা সত্ত্বেও। [সং. অথ চ, মূল অর্থ আরও]।

অতিমাত্র

অতিমাত্র–বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)।

অথই

অথই [ athi ] বিণ. থই বা ঠাঁই বা তল পাওয়া যায় না এমন, অগাধ, গভীর (অথই জল)। [< সং. ন(ও)+স্হল = অস্হল]।