অতিলোভ

অতিলোভ–বি. বড় বেশি লোভ, খুব লোভ।

অদণ্ডনীয়

অদণ্ডনীয় [ adaṇḍanīẏa ] বিণ. দণ্ড বা শাস্তি দেওয়া যায় না বা দেওয়া উচিত নয় এমন (অদণ্ডনীয় অপরাধ)। [সং. ন+দণ্ডনীয়]।

অতিরিক্ত

অতিরিক্ত–[অতি+রিচ্+ত] বিণ. ১. প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন);  ২. অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); ৩. উদ্বৃত্ত; ৪. (উদ্ভি.) accessory (বি. প.)।

অদখল

অদখল [ adakhala ] বি. দখলের অভাব, অনাধিকার। [বাং. অ+আ. দখল]।

অতিরথ

অতিরথ–বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।

অদক্ষ

অদক্ষ [ adakşa ] বিণ. কোনো কাজে দক্ষতা বা পটুতার অভাব আছে এমন, অপটু। [সং. ন+দক্ষ]।

অতিরঞ্জন

অতিরঞ্জন–বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা।

অথান্তর

অথান্তর [ athāntara ] বি. মুশকিল, বিপদ, অসুবিধা; দুঃখকষ্ট, দুর্ভাবনা (মহা অথান্তরে পড়া গেল)। [< সং. অবস্হান্তর]। তু. আতান্তর।