অ অদর্শন অদর্শন [ adarśana ] বি. দেখা না হওয়া, দৃষ্টির আড়ালে থাকা (তার অদর্শনে তুমি কাতর হয়েছ)। বিণ. দৃষ্টির অগোচর (মুহুর্তে সে অদর্শন হল)। [সং. ন+দর্শন]।
অ অদরিদ্র অদরিদ্র [ adaridra ] বিণ. দরিদ্র বা নিঃস্ব নয় এমন (অদরিদ্র ব্যক্তি); দরিদ্রহীন (অদরিদ্র দেশ)। [সং. ন+দরিদ্র]।
অ অদরকারি অদরকারি [ adarakāri ] বিণ. দরকারী বা কাজের নয় এমন (অদরকারি জিনিসে ঘর বোঝাই হয়ে আছে)। [বাং. অ+ফা. দর্কার+বাং. ই]।