অতিষ্ঠ–বিণ. স্হির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্হির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত। [সং. ন+তিষ্ঠ (সং. √ স্হা থেকে বাংলামতে সাধিত]।
অদহনীয়, অদহ্য [ adahanīýa, adahya ] বিণ. পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বি. প.)। [সং. ন+দহনীয়, দাহ্য]। অদহনীয়তা–বি. দগ্ধ না হওয়ার বা না পোড়ার অবস্হা বা ভাব।