অতীন্দ্রিয়
অতীন্দ্রিয়–বিণ. চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বোঝা যায় না; ইন্দ্রিয়ের অগোচর। [সং. অতি+ইন্দ্রিয়]।
অদানে অব্রাহ্মণে
অদানে অব্রাহ্মণে [ adānē abrāhmaņē ] (আল.) ক্রি-বিণ. সত্ বা সার্থক ব্যাপারে নয়, বাজে কাজে, বাজে ব্যাপারে (সাধারণগত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য)।