অদূরদর্শিতা

অদূরদর্শিতা–বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা।

অতুলনীয়

অতুলনীয়–বিণ. যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা হয় না)। [সং. ন+তুলনীয়, তুল্য]।

অদূর

অদূর [ adūra ] বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]।

অদীপ

অদীপ [ adīpa ] বিণ. আলোহীন; প্রদীপ জ্বালা হয়নি এমন (‘অদীপ সন্ধ্যা’: য. সে.)। [বাং. অ+দীপ]।

অদীক্ষিত

অদীক্ষিত [ adīkşita ] বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। [সং. ন+দীক্ষিত]।

অতুল

অতুল–বিণ. তুলনাহীন, যার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, অনুপম। [সং. ন+তুল]।

অদীন

অদীন [ adīna ] বিণ.  ১. দীন বা গরিব নয় এমন;  ২. ধনী;  ৩. সমৃদ্ধ। [সং. ন+দীন]।

অতীব

অতীব–বিণ. অত্যন্ত, খুব্, খুব্ বেশি (অতীব দুঃখের, অতীব মনোহর)। [সং. অতি+ইব]।