অত্বর

অত্বর–বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]।

অতৃপ্তি

অতৃপ্তি–বি. সন্তোষের অভাব, তৃপ্তির অভাব।

অদূরবর্তী

অদূরবর্তী (-র্তিন্)–বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের।

অতৃপ্ত

অতৃপ্ত–বিণ. আশা মেটেনি এমন; যে খুশি নয়, সন্তুষ্ট নয়। [সং. ন+তৃপ্ত]।

অতুষ্টি

অতুষ্টি–বি. তৃপ্তি বা সন্তোষের অভাব; খুশির অভাব।

অদূরদর্শী

অদূরদর্শী (-র্শিন্)–বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী।

অতুষ্ট

অতুষ্ট–বিণ. তৃপ্ত, সন্তুষ্ট বা খুশি নয় এমন। [সং. ন+তুষ্ট]।