অত্যয়–বি. ১. মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়); ২. অতিক্রম, অপগম (কালাত্যয়); ৩. অপচয়, ৪. দোষ, অপরাধ; ৫. বিপদ, আকস্মিক বিপদ; ৬. emergency (স.প.)। [সং. অতি + √ ই+অ]। অত্যয় প্রমাণপত্র–বি. আকস্মিক বিপত্কালীন প্রমাণপত্র, আপত্কালীন প্রমাণপত্র, emergency certificate.