অত্যাচারী

অত্যাচারী (-রিন্) বি. বিণ. পীড়নকারী, যে উত্পীড়ন করে, যে অত্যাচার করে, উত্পীড়ক (অত্যাচারী শাসক)।

অদৃষ্টবাদ

অদৃষ্টবাদ–বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে।

অদৃষ্টপুরুষ

অদৃষ্টপুরুষ–বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা।

অত্যাচার

অত্যাচার [ atyācāra ] বি.  ১. অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার;  ২. পীড়ন। [সং. অতি+আচার]।

অদৃষ্টবাদী

অদৃষ্টবাদী (-দিন্)–বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)।

অত্যাগসহন

অত্যাগসহন [ atyāga-sahana ] বিণ.  ১. যে ত্যাগ সহ্য করে না, যে কোনো কিছুর অভাব বা বিরহ সহ্য করে না;  ২. যার অভাব বা বিরহ সহ্য করা যায় না (অত্যাগসহন বন্ধু)। [সং. ন+ত্যাগ+সহন]।

অত্যহিত

অত্যহিত [ atyahita ] বি. অত্যন্ত অনিষ্ট, অতিশয় অহিত বা অমঙ্গল। [সং. অতি+অহিত]। অত্যাহিত দ্র।

অদৃষ্টচর

অদৃষ্টচর, অদৃষ্টপূর্ব–বিণ. আগে দেখা যায়নি এমন।