অত্যাশ্চর্য

অত্যাশ্চর্য [ atyāścarya ] বিণ. অত্যন্ত বিস্ময়কর, খুব অদ্ভুত (এ এক অত্যাশ্চর্য ঘটনা)। [সং. অতি+আশ্চর্য]।

অদেবমাতৃক

অদেবমাতৃক [ adēba-mātŗka ] বিণ. বৃষ্টির জলের উপর যাকে (ফসলের জন্য) নির্ভর করতে হয় না। (তু. দেবমাতৃক)। [সং. ন+দেবমাতৃক]।

অদেখা

অদেখা, আদেখা [ adēkhā, ādēkhā ] বিণ. দেখা হয়নি এমন, না দেখা (‘এসেছ অদেখা বন্ধু’: রবীন্দ্র)। [বাং. অ+দেখা, আ+দেখা]।

অত্যাধুনিক

অত্যাধুনিক [ atyādhunika ] বিণ. অতিরিক্ত আধুনিক, বাড়াবাড়িরকমের আধুনিক; একেবারে আধুনিক (আমি অত্যাধুনিক ফ্যাশনে অভ্যস্ত নই)। [সং. অতি+আধুনিক]।

অত্যাবশ্যক

অত্যাবশ্যক [ atyābaśyaka ] বিণ. অত্যন্ত দরকারি, খুব প্রয়োজনীয়। [সং. অতি+আবশ্যক]। (অশু. কিন্তু প্রচলিত) অত্যাবশ্যকীয় বিণ. অত্যন্ত দরকারী (অত্যাবশ্যকীয় পণোর দাম বাড়ছে)।

অদৃষ্টিগোচর

অদৃষ্টিগোচর [ adŗşţi-gōcara ] বিণ. দেখা যায় না এমন, দৃষ্টির বাইরে রয়েছে এমন। [সং. ন+দৃষ্টি+গোচর]।

অদৃষ্টলিপি

অদৃষ্টলিপি–বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা।

অত্যাদর

অত্যাদর [ atyādara ] বি. অতিরিক্ত আদর, খুব বেশি আদর বা যত্ন; আদরের বা যত্নের বাড়াবাড়ি। [সং. অতি+আদর]।

অত্যাজ্য

অত্যাজ্য [ atyājya ] বিণ. ত্যাগ করা যায় না বা ত্যাগ করা উচিত নয় এমন, বর্জন করা যায় না এমন (যে অত্যাজ্য তাও ত্যাগ করছি)। [সং. ন+আজ্য]।