অ অত্যুগ্র অত্যুগ্র [ atyugra ] বিণ. ১. অতিশয় উগ্র বা তীব্র, অতিরিক্ত কটু; ২. প্রচণ্ড (অত্যুগ্র স্বভাব)। [সং. অতি+উগ্র]।
অ অদ্বয়বাদী অদ্বয়বাদী (-দিন্)–১. বি. যিনি অদ্বয়বাদে বিশ্বাসী; এক ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি। ২. বিণ. অদ্বৈতবাদে বিশ্বাস করে এমন, এক ঈশ্বরে বিশ্বাস করে এমন; অদ্বয়বাদসম্মত।
অ অত্যুক্তি অত্যুক্তি [ atyukti ] বি. অতিবর্ণনা, অতিরঞ্জিত বর্ণনা বা উক্তি, বাড়িয়ে বলা। [সং. অতি+উক্তি]।
অ অদেয় অদেয় [ adēỷa ] বিণ. দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। [সং. ন+দেয়]।
অ অদ্বয় অদ্বয় [ adbaỷa ] বি. ১. ব্রহ্মা; ২. বৌদ্ধ। বিণ. অদ্বিতীয়, যার দ্বয় বা দ্বিতীয় নেই। [সং. ন+দ্বয় (=দ্বিতীয় বা দ্বৈতবুদ্ধি)]।