অদ্রীশ

অদ্রীশ [ adrīśa ] বি.  ১. শিব;  ২. হিমালয়। [সং. অদ্রি+ঈশ]।

অধমাধম

অধমাধম [ adhamādhama ] বিণ. অধমেরও অধম, অধমের চেয়েও নিকৃষ্ট; অত্যন্ত নীচ।

অধমাঙ্গ

অধমাঙ্গ–বি. দেহের নিম্নাঙ্গ; পা (তু. উত্তমাঙ্গ)।

অধম

অধম [ adhama ] বিণ.  ১. নীচ, হীন;  ২. তুচ্ছ;  ৩. অপ্রধান;  ৪. নিকৃষ্ট (এই অধমকে মনে রেখো, পশুর অধম)। [সং. অধম্+ম, স্ লুপ্ত]।

অধন

অধন [ adhana ] বিণ. যার ধন নেই, নিঃস্ব, দরিদ্র। [সং. ন+ধন]।

অধঃস্হ

অধঃস্হ–বিণ. নীচে রয়েছে এমন; অধীন।

অদ্রিজা

অদ্রিজা–বি. (স্ত্রী.) গিরিজা; পার্বতী।