অধঃকরণ

অধঃকরণ–বি.  ১. নীচে নামানো, অবনমন;  ২. হীন করা, নীচে ফেলা;  ৩. পরাজিত করা।

অধর

অধর [ adhara ] বি.  ১. বি. নীচের ঠোঁট (‘ভাঙিয়া মিলিয়া যার দুইটি অধরে’: রবীন্দ্র);  ২. নিম্নস্হান (‘প্রাণের আহুতি জ্বালি হৃদয়ের অধরে-উত্তরে’ অ. চ.)। [সং. ন+√ ধৃ+অ]।

অধরপান

অধরপান, অধরসুধাপান–বি. চুম্বন।

অধঃ

অধঃ [ adhḥ ] (-ধস্) অব্য.  ১. নীচে, নিম্নে;  ২. পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]।

অদ্রোহ

অদ্রোহ [ adrōha ] বি.  ১. অহিংসা;  ২. বিরোধের অভাব। [সং. ন+দ্রোহ]।

অধমর্ণ

অধমর্ণ [ adhamarņa ] বি. যে ঋণ করেছে, ধার নিয়েছে এমন ব্যক্তি, খাতক, দেনাদার (তু. উত্তমর্ণ)। [সং. অধম+ঋণ]।