অধিশ্রয়ণী

অধিশ্রয়ণী [ adhi-śraỷaņī ] বি. উনুন, চুল্লি। [সং. অধি+ √ শ্রী+অন+ঈ (স্ত্রী.)]।

অধর্মচারী

অধর্মচারী (-রিন্), অধর্মী (-র্মিন্)–বিণ. পাপ কাজ করে এমন, পাপী; ধর্মবিরুদ্ধ কাজ করে এমন, অন্যায়কারী।

অধিশ্রয়

অধিশ্রয়, অধিশ্রয়ণ [ adhi-śraỷa, adhi-śraỷaņa ] বি.  ১. স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus;  ২. রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো;  ৩. রান্না, রন্ধন। [সং. অধি+ √ শ্রি+ও, অন]।

অধিশায়িত

অধিশায়িত [ adhi-śāỷita ] বিণ. (উপরে) স্হাপিত; (উপরে) শোয়ানো হয়েছে এমন; শায়িত। [সং. অধি+√ শী+ণিচ্+ত]।

অধর্ম

অধর্ম [ adharma ] বি. ধর্মবিরুদ্ধ কাজ বা আচরণ; পাপ; অন্যায়। বিণ. পূণ্যহীন; ধর্মবিরুদ্ধ। [সং. ন+ধর্ম]।

অধিশয়িত

অধিশয়িত [ adhi-śaỷita ] বিণ. ১. অধিষ্ঠিত;  ২. উপরে শুয়ে আছে এমন। [সং. অধি+√ শী+ত]।