অধিষ্ঠান
অধিষ্ঠান [ adhişţhāna ] বি. ১. উপস্হিতি, স্হিতি, অবস্হান (‘শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল’: রবীন্দ্র); ২. উপবেশন; ৩. আবির্ভাব (এমন সময় হঠাত্ তাঁর অধিষ্ঠান হল); ৪. নগর; ৫. দেবতার আবির্ভাবস্হান বা আশ্রয়স্হান; ৬. (মনোবিদ্যায়) স্বভাবগত হওয়া, inherence (বি. প.)। [সং অধি+ √ স্হা+অন]।